ঝিনাইদহে মূল্যবান ধাতব মুদ্রা ও লর্ক্ষীমূর্তি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মূল্যবান লর্ক্ষীমূর্তি সহ ধাতব মুদ্রা উদ্ধার করেছে এলাকাবাসী। শৈলকুপার হাসপাতালের মসজিদের পাশে একটি কাগজে মোড়ানো বস্তু খুলে উতসুক জনতা দেখতে পায় মুর্তি ও ধাতব মুদ্রা। পরে তা পুলিশের কাছে তুলে দেয়া হয়।
পুলিশ জানায়, সোনালী রং এর প্রায় আধা কেজি ওজনের ৪ ইঞ্চি উচ্চতার ধাতব মূর্তিটি একটি পূর্ণাঙ্গ লক্ষী মূর্তি। এছাড়া ১ভরি ওজনের রৌপ্যের একটি ধাতব মুদ্রা যা রাজা সপ্তম এড ওয়ার্ডের সময়কালের। পয়সাটির গায়ে ১৯০৩ সাল লেখা আছে।
শৈলকুপার সাবেক কমিশনার এম হাসান মুসা ও বর্তমান কমিশনার শওকত হোসেন জানান, ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদের ইমামের কাছ থেকে জানতে পারেন কাগজে মোড়ানো বস্তু পড়ে আছে। তারপর তা খুলে দেখা হয় ও থানায় জমা দেয়া হয়। শৈলকুপা থানার এসআই সঞ্জয় কুমার জানান, উদ্ধারকৃত মূর্তি ও পয়সা প্রাচীন যুগের নিদর্শন ও মূল্যবান বস্তু।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed