স্ত্রীর গোপনাঙ্গে এসিড দিলেন স্বামী!
ঝিনাইদহ প্রতিনিধি: বিশেষ মুহূর্তে স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্বামী আবদুল মজিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। কয়েক দিন আগে গভীর রাতে এই ঘটনা ঘটলেও আক্রান্ত নারী লোকলজ্জায় তা প্রকাশ করেননি। প্রথমে গ্রাম্য ডাক্তারের চিকিৎসা উন্নত না হবার কারনে অবশেষে বুধবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুড়িপোল গ্রামের বাসিন্দা অ্যাসিড আক্রান্ত গৃহবধু জানান, তার এবং তার বর্তমান স্বামী- দু’জনেরই আগে একবার করে বিয়ে হয়েছিল। তার সঙ্গে বিয়ে হওয়ার পরও স্বামী মজিদ তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে গোপনে মেলামেশা করতেন। এনিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই গোলযোগ হতো। গত ৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি স্বামীর সঙ্গে বিশেষ মুহূর্তে নিয়োজিত ছিলেন।
এ সময় আব্দুল মজিদ কৌশলে তার গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা খারাপের দিকে যেতে থাকলে ডাক্তাররা তাকে ৭ ডিসেম্বর বুধবার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের সাথে আলাপ করলে, তারা বলেন আমাদের কাছে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোলকুমার সাহা বলেন, ‘সেবিকা দিয়ে ওই নারীর গোপনাঙ্গ পরীক্ষা করা হয়েছে। বিষয়টি বর্ণনা করা যাচ্ছে না। ’তবে গৃহবধুর অবস্থা ভাল না।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed