বাহুবলে প্রেমিক জুটি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যাওয়া এক নারীকে তার প্রেমিকসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে।
জানা যায়, বাহুবল উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল খালিকের মেয়ে লুৎফা আক্তারের (২১) সাথে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের আব্দুল কাইয়ূমের সাথে গত ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এরই মাঝে তাদের মাঝে ২ সন্তান জন্ম নেয়। এর মধ্যে এক সন্তান মারা গেলেও ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক বিরোধ লেগেই থাকত। এক পর্যায়ে পানিউমদা গ্রামের আবু লেইছ মিয়ার পুত্র স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন সুমনের সাথে লুৎফার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একে অপরকে দীর্ঘদিন মন দেয়া নেয়ার এক ফাঁকে বিয়ের পিঁড়িতে বসার চেষ্টায় হবিগঞ্জ আদালতে রওয়ানা হয়। পথিমধ্যে স্থানীয় লোকজনের কাছে তারা ধরা পড়ে। পুটিজুরী ইউনিয়ন অফিসে একদিন থাকার পর কোন সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে ওই প্রেমিক প্রেমিকাকে বাহুবল মডেল থানা পুলিশে সৌপর্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed