Main Menu

ভিটামিন এ খাবে সিলেটের সাড়ে চার লাখ শিশু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১০ ডিসেম্বর শনিবার সিলেটের ১২ উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৪১ হাজার ৮৭৮ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান ২ হাজার ৫৬৩ টিকাকেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৩৬৭ জন স্বাস্থ্য পরিদর্শক, ৪৬০ জন স্বাস্থ্য সহকারী, ৯২জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৬হাজার ৮৬০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় সিভিল সার্জন জানান, এবার ৬-১১ মাস বয়সী শিশুদের ১ লাখ আইইউ মাত্রার একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ আইইউ মাত্রার একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code