সিলেটে মিসবাহ হত্যাকারী কবির ঢাকায় গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে শিক্ষার্থী মিসবাহ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী কবিরকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট কোতোয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী এ তথ্য জানিয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কবিরকে শাহবাগ এলাকায় রাস্তার পাশ থেকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।’
তার নেতৃত্বে ওই অভিযানে উপপরিদর্শক (এসআই) ফয়েজসহ পুলিশ সদস্যরা ওই অভিযানে অংশ নেয়। বর্তমানে তাকে সিলেট নিয়ে আসার প্রস্তুতি চলছে বলেও জানান এসি আশরাফী।
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর রাতে নগরীর জিন্দাবাজারের কাস্টমস অফিসের সামনের রাস্তায় চাপাতি দিয়ে কুপিয়ে মিসবাহ উদ্দিনকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরদিন তার মা নাজমা বেগম বাদী হয়ে কবির নামের একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
ঘটনাস্থলের একটি বিপণিবিতানের সিসি ক্যামেরায় ধারণ করা তিন মিনিটের ওই ফুটেজ দেখে খুনিসহ ছয়জনকে চিহ্নিত করেছে পুলিশ। ওই ফুটেজে প্রধান আসামী কবিরকে চাপাতির রক্ত মুছতে মুছতে ঘটনাস্থল থেকে পালাতে দেখা যায়। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার বলধী গ্রামে। জিন্দাবাজারের কাজী ম্যানশনের একটি দরজি দোকানের প্রশিক্ষণার্থী কর্মচারী হিসেবে কর্মরত ছিলো কবির।
প্রায় পাঁচ মাস আগে কবিরের সঙ্গে মিসবাহর সঙ্গীদের বচসা হয়েছিল। সেই বচসার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মিসবাহ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা হলেও মা ও তিন বোনকে নিয়ে নগরীর মজুমদারি এলাকায় বসবাস করতেন। বাবা-মা’র চার সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান ছিল সে। তার বাবা রহমত উল্লাহ জার্মান প্রবাসী।
গত বছর সিলেট কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে জার্মানি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিসবাহ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed