জগন্নাথপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার সিএ মার্কেটের একটি স-মিল থেকে রাসেল মিয়া (২৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের সুলতান মিয়ার পুত্র। বুধবার সকালে পুলিশ এ লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাসেল মিয়া পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে পৌশহরের ইকড়ছই এলাকায় একটি কল্লোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তিনি বিভিন্ন স-মিল থেকে কাঠের গুড়া ক্রয় করে বিভিন্ন বাসাবাড়িতে বিক্রয় করত।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ মুরছালিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed