মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে এক মানবববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জাতীয় শ্রমিক পার্টি সিলেট মহানগরের আহবায়ক ও ৭০৭ কেন্দ্রীয় কমিটির সদস্য এম বরকত আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকারিয়া আহমদ বলেন, বার্মার মজলুম রোহিঙ্গা মুসলমানের কান্নায় পৃথিবীর আকাশ ভারি হয়ে ওঠছে। মুসলিম নারী-পুরুষ ও শিশুরা বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করছে। মায়ানমারের বর্বর সরকার তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। হত্যা করছে অসংখ্য নিষ্পাপ শিশু, যুবক, বৃদ্ধাদের। ধর্ষণ করে কলঙ্কিত করছে অসংখ্য মা-বোনদের। বিধবা করছে হাজারো নারীদের। সন্তানহারা করছে অসংখ্য মাকে। মজলুম রোহিঙ্গা মুসলমানদের আহাজারিতে পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠছে। কোথায় আজ বিশ্ব মুসলমানদের সহযোগিতা ও ভ্রাতৃত্বের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংস্থা ওআইসি। নীরব কেন আজ মানবাধিকার সংস্থা? নিশ্চুপ কেন জাতিসংঘ?। পৃথিবীতে দেড়শ কোটি মুসলমান থাকার পরও কেন দেশে-দেশে মুসলমানরা আজ নির্যাতিত? রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন এটা পরিষ্কার করে দিয়েছে যে গোটা বিশ্বের অমুসলিম শক্তি আজ মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা এখনও নিশ্চুপ! রোহিঙ্গা মুসলমানদের কিই বা দোষ ছিল, যার কারণে তাদের আজ নির্মম-জুলুম নির্যাতন ভোগ করতে হচ্ছে? কারণ একটাই ওরা যে মুসলমান। তিনি রোহিঙ্গাদের রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মকসুদ হোসেন, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন, ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজা মিয়া, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি সাজুয়ান আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সিলেট মহানগর বাংলাদেশ জমিয়ত উলামার সহ সভাপতি মোঃ একরামূল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরব্বি আলতাফ মেম্বার, ৭০৭ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, জুনেদ আব্দুলাহ গুলজার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাব্বির আহমদ সাব্বির, শাহ মীর জামে মসজিদ শাহী ঈদগাহ’র ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুয়ব রেজয়ান কুলাউড়ী, ইমাম হাফিজ মাও. আব্দুল হান্নান্ন, দৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আহামদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আশিক আহমদ, ৭০৭ শাহী ঈদগাহ শাখার সাবেক সভাপতি মো. রফিক মিয়া, আমজাদ হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক মরতুজ আলী আবাহনী, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী, ৭০৭ শাহী ঈদগাহ শাখার সদস্য মো. দেলোয়ার হোসেন লিটন, তায়েম হোসেন, মো. হানিফ মিয়া, ম্যানেজার মুসলিম সরকার, শাহীন আহমদ, শ্রমিক নেতা হাসান মিয়া, মো. মায়নুদ্দিন, মো. বধু মিয়া, মো. রিপন মিয়া, মো. রফিক মিয়া, মো. কালাম, মো. সুরুজ মিয়া, মো. শফিকুর রহমান, মো. দুলাল মিয়া, মো. ইউনুছ, মো. আব্দুর রহমান, মো. তাহের মিয়া, সিরাজ মিয়া, আক্তার হোসেন, রিপন আহমদ, মো. জাকির হোসেন, মো. ফারুক, মো. জামাল, মো. কলু মিয়া, মো. কবির হোসেন, মো. রমজান মিয়া, মো. সুহেল, মো. রুবেল, মো. সুমন, শাহীন প্রমূখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed