Main Menu

সিলেটে নকল নবিসদের কর্মবিরতি পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকুরী স্থায়ী করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। বুধবার বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট বিভাগ-এর উদ্যোগে নগরীর তালতলাস্থ জেলা সাব রেজিষ্ট্রারী অফিস প্রাঙ্গনে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
নকল নবিস সিলেট জেলার সহ সভাপতি জয় প্রকাশ দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বিন পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিটি বিভাগীয় সভাপতি তপন কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমআর বাবর মিয়া, বিভাগীয় আইন বিষয়ক সম্পাদক সালেক মিয়া, জেলা দপ্তর সম্পাদক প্রদীপ কুমার দে, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, সঞ্জু লাল ধর, অজয় দে, মোতাহার হোসেন, সুগ্রীব দে, রাজু তালুকদার, সুজন রায়, শাহ আজিজ, পূর্ণিমা দত্ত, সাথী দাস, রোকসানা খানম, শান্তা তহবিলদার, সুমা মজুমদার, সেলিনা নাজনিন, জাহুরা আক্তার, রানী চক্রবর্তী প্রমুখ।

Share





Related News

Comments are Closed