শাবিতে ভর্তি জালিয়াতি: প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে শাবি ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের বিষয়ে প্রশাসনের অস্পষ্টতা জানতে চেয়ে ক্যাম্পাসের প্রায় ২৪টি সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা শাবি ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুইয়াকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে স্বারকলিপি প্রদান করে। নির্ধারিত সময়ের পর সোমবার এই বিষয়ে জানতে গেলে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে দাবি তাদের।
এ বছরের স্নাতক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জালালাবাদ থানা পুলিশের বক্তব্যের ভিন্নতার ফলে মূল জালিয়াত চক্রকে বাঁচাতে চাইছে প্রশাসন এমনই অভিযোগ আনেন শিক্ষার্থীরা। বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মী জানান, জালিয়াতির বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে চাইলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন প্রশাসনের দায়িত্বরত বেশ কয়েকজন শিক্ষক। তাই ভর্তি জালিয়াত চক্র বিষয়ে প্রশাসনের অস্বচ্ছতা ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন, মৌন মিছিল এবং সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীরা মুখে কালো কাপড় বেধে লাইব্রেরী ভবনের সামনে থেকে প্রতীকী মানববন্ধন করে। পরে একটি র্যালি নিয়ে ক্যম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভিসি কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করে।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তৌহিদ জামাল অমির সভাপতিত্বে এবং কাসিব মুন্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার, জাহাঙ্গীর আলম নোমান, রাকিবুল হাসান সাজন, মোহাম্মদ আলী নেওয়াজ, মোস্তাফিজুর রহমান মিল্টন, রাসেল আল মাসুদ প্রমুখ। ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, জালিয়াতির চেষ্টায় আটক ছাত্রলীগকর্মী আল আমিনকে ছাড়িয়ে আনতে কারা জাড়িত তাদের খুজে বের করতে হবে। এসময় শিক্ষার্থীদের ‘স্টুপিড’ বলে গালি দেয়া এক প্রাধ্যাক্ষ্যকে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। তবে ঐ শিক্ষক বলেন ‘তারা অছাত্রসুলভ আচরণ করায় এ গালি দিতে বাধ্য হয়েছেন তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed