তাহিরপুর সীমান্তে নিহত বাংলাদেশীর লাশ ফেরত দেয়নি বিএসএফ
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে নিহত বাংলাদেশী নাগরিক বশির মিয়া (৩৫)’র লাশ এখনো ফেরৎ দেয়নি বিএসএফ। হত্যার দু-দিন পার হলেও বিষয়টি সুরাহা হচ্ছে না।
তবে বিজিবি বলছে বিএসএফ এর সাথে আমাদের যোগাযোগ হয়েছে। লাশ পোষ্টমর্টেমের পর পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করবে।
জানা যায়, গত রোবববার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সীমান্তে চুর সন্দেহে ভারতীয় নাগরিকরা বাংলাদেশী নাগরিক বশির মিয়া (৩৫) কে পিঠিয়ে হত্যা করে। নিহত বশির মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈলী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। নিহতের পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা বড়ছড়া (ভারতীয় সীমান্ত ক্যাম্পে) গিয়ে লাশ সনাক্ত করে ফিরে আসে।
সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়ান এর কমান্ডিং অফিসার (ভারপ্রাপ্ত) মেজর মাহবুব আলম জানান, ভারতীয় বিএসএফ এর সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আমাদের জানিয়েছে পোষ্টমর্টেমের পর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আমাদের কাছে হস্তান্তর করবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed