শাবিতে ভর্তি শুরু ১৮ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। এছাড়া বর্ধিত ভর্তি ফি তে যারা আবেদন করেছেন তাদেরকে পোস্টাল মানি অর্ডারের মাধ্যমে টাকা ফেরত দেয়া হবে।
মেধা তালিকা অনুযায়ী ১৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১-৭০০ পর্যন্ত, ১৯ ডিসেম্বর সকাল নয়টায় মেধা তালিকায় স্থান পাওয়া একই ইউনিটের গ্রুপ-১ এর ৭০১-১১৫৯ পর্যন্ত, দুপুর ২ টায় গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ভাইভা ও ভর্তি করানো হবে। একই দিন বিকাল তিনটা থেকে ‘বি’ ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
২০ ডিসেম্বর সকাল নয়টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় ১-২২৪ ও এগারোটায় মানবিকের মেধা তালিকায় ১-৩১০ এবং দুপুর দুইটায় বাণিজ্যের মেধা তালিকার ১-৮৪ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল চারটায় ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা ও ভর্তি করানো হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে বলে জানান এই অধ্যাপক।
বর্ধিত ভর্তি ফি ফেরত দিতে কমিটিঃ বিশ^বিদ্যালয় ভর্তি আবেদন প্রক্রিয়ায় বর্ধিত ফি’তে যারা আবেদন করেছেন তাদের বর্ধিত ফি ফেরত দিতে কমিটি গঠন করা হয়েছে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসেন বলেন, পোস্টাল মানি অর্ডারের মাধ্যমে টাকা ফেরত দেয়া হবে। পোস্টাল মানি অর্ডারের মাধ্যমে অতিরিক্ত ফি ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ভর্তি কমিটির পারিতোষিক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. রেজা সেলিম ও অধ্যাপক ড. জহিরুল ইসলাম। তিনি বলেন, অতিরিক্ত টাকা পাঠানোর খরচ বিশ^বিদ্যালয় বহন করবে। বাকি বিষয়গুলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed