সিলেটে আটক ১৬ জুয়াড়ির কারাদন্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজারের ‘তীর শিলং’ নামক জুয়ার আঁস্তানায় অভিযান চালিয়ে আটক হওয়া ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমান আদালত।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নগরীর কাজিরবাজারে ভারতীয় তীর খেলার জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। আটক ১৬ জনের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় সেখান থেকে সর্বমোট ২ লাখ ৪৩ হাজার ৯শ ৫০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, সিলেট সদর উপজেলার কাজীরগাওঁয়ের ফয়জুর রহমানের পুত্র মন্জু মিয়া (৩৭), দক্ষিণ সুরমার পাঠানপাড়ার গেদন মিয়ার পুত্র শুভ (২০), জৈন্তাপুরের হেলিরামের জুয়েল আহমদ (২০), শিবগঞ্জ লামাপাড়ার মকবুল হোসেন মখা মিয়ার পুত্র রনি (২০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীগঞ্জের মো. শাহীন, নগরীর কলাপাড়ার জামাল হোসেনের পুত্র নুরুল ইসলাম (২৫), কাজীর বাজারের আব্দুর রশীদ মিয়ার পুত্র সুমন (২৮), কাজীর বাজারের জীবন মিয়ার পুত্র রুবেল (২৩), ঘাসিটুলার নাজির মিয়ার পুত্র রিপন (৩৫), কাজিরবাজারের আজগর আলীর পুত্র মো.রকি (১৮), টুকেরবাজারের জাঙ্গাইলের আজাদ আলীর পুত্র মনসুর আহমেদ (৩০), দোয়ারাবাজার উপজেলার উরুরগাওঁয়ের মৃত নোয়াব আলীর পুত্র মো.আলী (৫০), কাজীর বাজারের হারিছ আলীর পুত্র দুলাল আহমদ (৫০), মাসুকবাজারের পূর্ব দর্শা গ্রামের আমির উল্লাহর পুত্র আব্দুল হান্নান (৫০), হেতিমগঞ্জের মানিক মিয়ার পুত্র আতিক মিয়া (২৬) ও লামাকাজির বাবুল মিয়ার পুত্র মাসুম মিয়া (১৮)।
র্যাব ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি পংকজ কুমার দে ও সুজন চন্দ্র সরকার।
এ সময় র্যাব ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ভারতীয় তীর খেলা নামে এক ধরণের খেলার কারণে প্রতিদিনই কয়েক হাজার মানুষ নিঃস্ব হচ্ছে। সিলেট থেকে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। নেপথ্যে থেকে এই জুয়ার আসর যারা পরিচালনা করছে তারা খুবই প্রভাবশালী। এদেরকে ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed