দিনাজপুরে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ১০টার দিকে লাশগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, কলাবাড়ী মাদ্রাসার পাশে লাশ তিনটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এর পাশে পুলিশ বক্স রয়েছে। নিহত তিনজনের শরীরে গুলির দাগ রয়েছে। এঁদের বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে। তাঁদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
ওসি জানান, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা লাশগুলো উদ্ধার করে থানা নিয়ে এসেছেন। নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed