Main Menu

ভারতীয়দের ‘গণপিটুনি’তে বাংলাদেশি যুবকের মৃত্যু


হাবিব সরোয়ার আজাদ,সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশী এক যুবককে রাতের আঁধারে পিঠিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বশির আহমেদ (৩৫)। সে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পাহাড়তলী রজনীলাইন গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
নিহতের পারিবারীক সুত্র ও সীমান্ত এলাকার লোকজন সুত্রে জানা গেছে, উপজেলার পাহাড়তলী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ৩ সন্তানের জনক বশির আহমদ কাজের সন্ধানে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের বড়ছড়া শুল্ক ষ্টেশনে রবিবার রাতে অনুপ্রবেশ করলে সেখানখার ভারতীয় নাগরিকরা চোর সন্দেহে রাতের কোন এক সময় বশিরকে বেধরড়ক ভাবে পিঠিয়ে হত্যা করে। পরবর্তীতে বশিরের মৃত্যু নিশ্চিত হলে ভারতীয় বড়ছড়া থানার সামনে লাশ এনে ফেলে রাখে। খবর পেয়ে নিহতের স্বজন ও উৎসুক জনতা সোমবার ভোর থেকেই বড়ছড়া শুল্ক ষ্টেশনের এপারে ভীড় জমায়। লাশ শনাক্ত করার জন্য নিহতের পরিবারের সদস্যরা ওপারের বড়ছড়া থানার সামনে গিয়ে লাশ শনাক্ত করে এপারে ফিরে আসেন।
এদিকে নিহতের পরিবারের লোকজন সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির ট্যাকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারে গিয়ে লাশ ফেরত আনতে বিজিবির শরাপনাপন্ন হন।
উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কাসেম এর সাথে সোমবার সকাল সাড়ে ১০টায় যোগাযোগ করা হলে তিনি বলেন, বশির চোর নয়, হয়ত কাজের সন্ধানে না হয় চুনাপাথর সংগ্রহ করতে ওপারে গিয়েছিলো। তিনি আরো বলেন, বশির অপরাধী হলে ভারতের আদালতেও বিচার হতে পারত কিংবা বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফেরত দিলেও এদেশের আদালতেও তার অপরাধের বিচার হত কিন্তু তাকে পিঠিয়ে মারার অধিকার তো কারো নেই, আমি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাই। নিহতের পরিবারেtahirpur2র লোকজনের দাবি পেঠের দায়ে চুনপাথর সংগ্রহ করতে গেলে ভারতীয় থানা পুলিশের সহযোগীতায় ভারতীয় নাগরিকরা বশিরকে আটক করে হাতে কোমড়ে শেকল দিয়ে বেধে ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে বর্বর ভাবে পিটিয়ে হত্যা করে বশিরের লাশ বড়ছড়া থানার সামনে ফেলে রাখে। ’
অভিযোগ রয়েছে বিজিবির টেকেরঘাট কোম্পানীর সুবেদার নিজাম উদ্দিন, বিজিবির কিছু অসৎ সদস্য ও বিজিবির কথিত সোর্স জম্মত আলীর যোগসাজসে রবিবার রাতভর অবৈধ ভাবে বিনা শুল্কে ওপার থেকে চুনাপাথর আনতে গোপন সম্মতি দিলে টেকেরঘাট কোয়ারীর উত্তর তীর ও বড়ছড়ার ভাঙ্গারঘাট কোয়ারী এলাকা ও বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে দিক দিয়ে বশিরের মত কয়েক’শ শ্রমিক ওপারে চুনপাথর ভাঙ্গতে যায়। অভিযোগ প্রসঙ্গে সুবেদার নিজাম বলেন, যেদিক দিয়ে শ্রমিকরা চুনাপাথর আনতে গিয়েছিল বলে শুনেছি বশির কিন্তু সেদিক দিয়ে যায়নি, সে ভারতের বড়ছড়া বাজার এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে।  সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব হাসান সোমবার বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদককে সীমান্তের ওপারে এক যুবককে পিঠিয়ে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বিএসএফের সাথে যোগাযোগ করেছি, ওখানে বিজিবির কোম্পানী কমান্ডার রয়েছে, পতাকা বৈঠক আহবান করা হয়েছে, লাশ ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন শুনেছি ভারতীয় নাগরিকরা চোর সন্দেহে বশির নামক ওই যুবককে রবিবার রাতে গণপিটুনি দেয়ার এক পর্যায়ে সে মৃত্যু বরণ করলে তার লাশ ভারতের বড়ছড়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed