বিশ্বনাথে চার সন্তানের জননীর আত্বহত্যা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আছমা বেগম নামের চার সন্তানের জননী ঘরের তীরের সঙ্গে গলায় ফাস দিয়ে আত্বহত্যা করেছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদ্বিসপুর গ্রামের মৃত হাজি মস্তাফ আলীর স্ত্রী। রোববার বিকেলে উপজেলা জগদ্বিসপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে শিপন মিয়া জানান, রোববার বিকেলে পরিবারের সকলের অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় রশি বেধে তার মা আছমা বেগম আত্বহত্যা করেন। তিনি বেচে আছেন ভেবে আমরা বিকেলে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাই। এরপর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে কি কারণে তিনি আত্বহত্যা করেছেন তা জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী বলেন, বিষয়টি আমাকে রোববার রাত ৯টায় মোবাইল ফোনে অবহিত করা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, বিষয়টি আমাদের কেউ অবহিত করেননি।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed