ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী বিজয়ী
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান প্রশাসক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ সাদেক কূরাইশী হতে চলেছেন ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচিত প্রথম চেয়ারম্যান।
বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর মুহাম্মদ সাদেক কূরাইশীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে একজন ও সংরক্ষিত মহিলা আসনে একজনকে এদিন বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত দলীয় প্রতীকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৫৩টি ইউনিয়ন, ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ইলেকটোরাল ভোটারদের (চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর) নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁওয়ে মোট ভোটার সংখ্যা ৭৩৩ জন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed