বিশ্বনাথে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও উপজেলার শাহজিরগাঁও গ্রামের সোনাফর আলীর পুত্র ফয়জুল ইসলাম জয়ের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শামীম আহমদ ছামিন। গত বুধবার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে এই মামলাটি দায়ের করা হয়। দরখাস্ত মোকদ্দমা নং ৩৫৮/২০১৬ ইং। মামলায় আরো ৫ ফেইসবুক আইডির অজ্ঞাতনামা (বাশের কেল্লা, রোকসানা বেগম, দুর্নীতিমুক্ত বিশ্বনাথ ও আলিয়া রহমান) এডমিনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত ফয়জুল ইসলাম জয়ের সাথে তার (বাদী) রাজনৈতিক মতাদর্শ থাকায় ফয়জুল তার নিজ নামীয় (ফয়জুল ইসলাম) ফেইসবুক আইডি ও বিভিন্ন নামে বেনামে ফেইসবুক আইডি চালু করে শামিম আহমদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য লিখে প্রচার করেন। ফলে তার ও তার পরিবারের সম্মানহানি হচ্ছে। এছাড়া ফয়জুল ইসলাম তার নিজ নামীয় আইডিতে শামীম আহমদ ছামিনকে হত্যার হুমকি প্রদান করেছেন বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন।
যোগাযোগ করা হলে ফয়জুল ইসলাম জয় তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। শামীম আহমদ ছামিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত নয়, সে ছাত্রদল কর্মী। সে আমার বিরুদ্ধে ফেইসবুকে বিভিন্ন বাজে মন্তব্য করে আসছে। এ বিষয়ে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট বলেন, শামীম আহমদ ছামিন ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। সকল আন্দোলন সংগ্রামে তার সরব উপস্থিতি রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed