গীতিকার কবির ও পরিচালক কাজলকে গ্রেফতারে পরোয়ানা
হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: সিনেমায় বিনা অনুমতিতে স্বরচিত গান পরিবেশন করার দায়ে সুনামগঞ্জের বাউল শিল্লী গীতিকার কবির বকুল ও চলচ্চিত্রকার পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত সুত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের কবি ও বাউল শিল্পী জবান আলী প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে’ শিরোনামে একটি স্বরচিত গান রচনা করেন। ওই গানটি চলচ্চিত্রকার পিএ কাজল ও গীতিকার কবির বকুল কবি এবং বাউল শিল্পী জবান আলীর কোন রকম অনুমতি না নিয়েই “পিরিতের আগুন জ্বলে দিগুন” সিনেমায় পরিবেশন করলে ওই কবি চলতি বছরের শুরুর দিকে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সদর জোন) আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে জুডিয়াল ম্যাজি্েট্রট আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন বৃহস্পতিবার গীতিকার কবির বকুল ও চলচ্চিত্রকার পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট কামাল হোসেন সাংবাদিকদের গ্রেফতারি পরোয়না জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed