সিলেটের নতুন ডিআইজি কামরুল আহসান, কমিশনার গোলাম কিবরিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমপদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি গোলাম কিবরিয়াকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসানকে সিলেট রেঞ্জে বদলি করার নির্দেশ দেয়া হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed