গলাচিপায় পিতার হাতে ছেলে খুন
মুহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ইসলাম বাগে পারিবারিক কলহের জের ধরে পিতার হাতে ছেলে খুন হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার ভোর ৫টায় গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের ইসলাম বাগে স্ত্রী সামসুন্নাহার আলো বেগমের সাথে স্বামী মোঃ লাবলু মৃধার ঝগড়া হয়। এক পর্যায় লাবলু উত্তেজিত হয়ে ঘুমন্ত ছেলে মোঃ হাছিব মৃধার (১৪) মাথায় পাটার শিল (পুতা) দিয়ে আঘাত করে। এতে সাথে সাথেই হাছিম মৃধা মারা যায়। স্থানীয় লোকজন লাবলুকে আটক করে গলাচিপা থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় স্ত্রী সামসুন্নাহার আলো বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭।
উলেস্নখ্য মোঃ হাছিব মৃধা এবছর জেএসসি পরিক্ষায় অংশগ্রহন করে। আগমীকাল তার রেজাল্ট দেবার কথা রয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed