তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক : বিগত জরুরি অবস্থার সময় দায়ের করা চাঁদাবাজির তিন মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাই কোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
খালেদা জিয়ার বড় ছেলে তারেকের কর ফাঁকির দুই মামালার স্থগিতাদেশও আদালত তুলে নিয়েছে। ফলে পরোয়ানা মাথায় নিয়ে গত আট বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেকের বিরুদ্ধে এই পাঁচ মামলার বিচার চালিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে গেলেও আইনের দৃষ্টিতে তার মক্কেল পলাতক থাকায় তিনি শুনানির সুযোগ পাননি।
Related News
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোরRead More



Comments are Closed