সিলেট শিক্ষাবোর্ডের সচিব হলেন মোস্তফা কামাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট’র নতুন সচিব হয়েছেন মো. মোস্তফা কামাল আহমদ।
সোমবার থেকে (২৮ নভেম্বর) তিনি সচিব হিসেবে কাজ শুরু করেছেন। তিনি সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শকের দ্বায়িত্বে ছিলেন।
গত ২৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান সাক্ষরিত এ পত্রে তাকে সচিব হিসেবে পদায়ন করা হয়।
সহযোগী অধ্যপক মো. মোস্তফা কামাল আহমদ এর আগে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকেরও দ্বায়িত্ব পালন করেন।
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণকারী মোস্তফা কামাল ১৯৯৩ সালে বিবিএস ১৪ তম ব্যাচের শিক্ষা ক্যাডারে চাকুরী জীবন শুরু করেন। মৌলভীবাজার সরকারী কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা শেষে ২০০৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed