Main Menu

হুমায়ূন রশীদ চত্ত্বরে ফুট ওভারব্রীজ স্থাপনের দাবি

মো: আনোয়ার হোসাইন: ঢাকা হতে সড়কপথে সিলেট শহরে প্রবেশের প্রধান ফটক হচ্ছে সিলেটের দক্ষিন সুরমা এলাকার কদমতলীর হুমায়ূন রশীদ চত্ত্বর। সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম হুমায়ূন রশীদের কীর্তির প্রতি শ্রদ্ধা রেখে এই চত্তরের নামকরণ করা হয়। সিলেটে যতগুলো গোলচত্ত্বর রয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ততম এই হুমায়ূন রশীদ চত্ত্বর। প্রতিদিন শত শত বাস, ট্রাক, সিএনজি অটোরিকসা ও বিভিন্ন যানবাহনের মিলনমেলা এই চত্ত্বর। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই চত্ত্বরের রাস্তা পারাপার হয়। বিশেষ করে বৃদ্ধ পুরুষ ও মহিলা এবং শিশুদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। যেকোনো মুহুর্তে নানা রকম দূর্ঘটনা ঘটার আশংকা মনে ভীতির সঞ্চার করে। গুরুত্বপূর্ণ এই স্থানে জনগনের নিরাপত্ত্বার স্বার্থে একটি ফুট ওভার ব্রীজ নির্মাণ করা অতীব জরুরী বলে সচেতন শহরবাসীর সময়ের দাবী।
বছর খানেক আগে সিলেট নগরীর বন্দর বাজার এলাকার কোর্ট পয়েন্টে কোটি টাকা ব্যয়ে ফুট ওভার ব্রীজ নির্মাণ করা হয়েছে। যার ফলে পথচারীরা নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাচ্ছেন। তার সাথে সাথে হুমায়ূন রশীদ চত্ত্বরে একটি ফুট ওভার ব্রীজ নির্মাণ করা হলে পথচারী তথা নগরবাসী নিরাপদে রাস্তা পারাপারের পাশাপাশি জনমনের দূর্ঘটনা-ভীতি দূর হবে বলে সচেতন মহল মনে করছেন।

Share





Related News

Comments are Closed