মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে মুসলিম নির্যাতন গনহত্যা বন্ধের দাবিতে ২৮ নভেম্বর সোমবার সিলেট নগরী ও কানাইঘাটে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কানাইঘাট উপজেলার তালবাড়ীতে হাজী তাজ উদ্দিনের সভাপতিত্বে ও চৌধুরী তানিম এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমীমুল ইহসান শামীম বলেন, মুসলমানরা যখন বাঁচার জন্য ঘুরে দাড়াতে চেষ্টা করে তখন তাদের সন্ত্রাসী আখ্যায়িত করতে দ্বিধা করেছে না। কোথায় জাতিসংঘ? কোথায় মানবাধিকার সংস্থা? রোহিঙ্গা মুসলমানদের হত্যা কি তাদের বিবেককে তাড়িত করে না?
তিনি বলেন, গত তিন যুগ আগে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছিল। তাদের আজ পর্যন্ত মায়ানমার সরকার দেশে ফিরিয়ে নেয়নি। সা¤প্রতিক মায়ানমার সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪ শত রোহিঙ্গা মুসলমান গৃহহীন হয়ে পড়েছে।
তিনি এ মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে মায়ানমার সরকারের প্রতি আহŸান জানান। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।
মানবন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দিন হিলালী, মাওলানা জসিম উদ্দিন, আব্দুলাহ আল মামুন সহ এলাকার যুবক ও প্রবীণ মুরব্বিরা উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন বেলা ২টায় মায়ানমারে নিরীহ রোহিঙ্গাদের বর্বরতম পৈশাচিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে “গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন” কর্তৃক এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা পরিষদ’র প্রধান গেইটের সামনে অনুস্টিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. কামাল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় গনদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, এডভোকেট বাবুল মিয়া, কর্মজীবিলীগ সিলেট জেলার সাধারন সম্পাদক একেএম কাওসার আহমেদ, নিরাপদ সড়ক চাই সিলেট জেলার সভাপতি এম. বাবর লস্কর, সাধারন সম্পাদক শাহ মো. লোকমান আলী, সূর্যোদয় যুব সংঘের সভাপতি মো. হাসান তালুকদার সোহেল, সাধারন সম্পাদক এ কে কামাল হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাব’র সহ-সাধারন সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, দক্ষিন সুরমা অনলাইন প্রেসক্লাব’র সভাপতি আফরোজ খান, সানি ইমিগ্রেশন সার্ভিসেস’র সিইও মোহাম্মদ আসাদুজ্জামান, সিলেট ৭১ ডটকম’র সম্পাদক আহাদ নীল, জালালাবাদ পীস ফাউন্ডেশন’র সাংগঠনিক সম্পাদক মো. ইমরান উদ্দিন, বিভাগীয় গনদাবী ফোরাম’র সদস্য তামিম চৌধুরী (আপন), হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র অপু চৌধুরী, সাপ্তাহিক সত্যের পথ’র সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, নাট্যলোক, সিলেট’র সদস্য মুরাদ, সুপার বাংলা আইটি’র সিইও মিজানুর রহমান, বিটিভি কর্মকর্তা মো. ইকবাল উদ্দিন, শাহজাদী রুনা, রফিকুল ইসলাম, মো. আখলাকুর রহমান, এসহান নাহিদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার আজ ভুলুন্ঠিত। এই সভ্য সমাজে মায়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠির উপর যে পৈশাচিক নির্যাতন ও নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তা ইতিহাসের সকল আদি বর্বরতাকে হার মানিয়েছে। নিষ্ঠুরতম নির্যাতনের মাধ্যমে অসহায় নারী ও শিশুকে যেভাবে হত্যাকার্য পরিচালনা করছে তা দেখে সত্যিই আমাদের বিবেক তাড়িত হচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন- কি করছে জাতিসংঘ? জাতিসংঘের সদস্যভুক্ত একটি স্বাধীন রাষ্ট্র হচ্ছে মায়ানমার। কিন্তু এই মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠির উপর যে পৈশাচিকতা চালাচ্ছে তাতে জাতিসংঘের কি করণীয় রয়েছে? কেন এই হত্যাযঞ্জ? কেন এই পৈশাচিকতা? হয়তোবা এসবের উত্তর আমাদের জানা নেই। কিন্তু স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি, ঘৃনা জানাচ্ছি। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই নিরীহ রোহিঙ্গা গণহত্যা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।
আরোও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মো. আশিকুজ্জামান, সহ- সাধারন সম্পাদক মোছা. কুলসুমা নুর লিপি, কোষাধ্যক্ষ মো. হেলাল আহমদ, নির্বাহী সদস্যবৃন্দ আয়শা আখতার ফাহমিদা, মোরশেদ খান, সুদীপ আচার্য, সদস্যবৃন্দ- মো. কামাল হোসেন, মো. মনোয়ার হোসেন রুপক, মো. ইমরান খান, মো. ইকবাল কামালী, অংকুর দাস অপু, ইসমাঈল হোসেন, মুহাম্মদ কুতুব উদ্দিন, সাইফুল ইসলাম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed