শাবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ফলাফল প্রকাশিত হয়। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন জানান, ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sust.edu/admission) এর মাধ্যমে জানা যাবে। তাছাড়া শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে (SUST< space >RESULT< space >Exam-Roll) লিখে ১৬২৪২ নম্বরে ঝগঝ পাঠিয়ে ফল জানতে পারবেন।
শনিবার শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৪ শতাংশ এবং ‘বি’ ইউনিটে ৭৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed