শাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটক ২ জন রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ক্যালকুলেটারের মতো দেখতে বিশেষ ইলেক্ট্রলিক ডিভাইসের মাধ্যমে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ইশাদ ইমতিয়াজ হৃদয়ের তিন দিনের এবং আল আমিনের দুইদিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ ১ম আদালত তাদের হাজির করে সাতদিনের রিমাণ্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং বগুড়ার ‘গুগল কোচিং সেন্টারে’র শিক্ষককতা করত এবং আল আমিন শাবির ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্র।
এর আগে, গত শনিবার সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
ওই সময় পুলিশ জানায়, বগুড়ার ‘গুগল কোচিং সেন্টার’ নামের একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার কোচিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উত্তর সরবরাহের কাজ করে আসছে। ক্যালকুলেটারে মোবাইলের সিম ও বিশেষ ডিভাইস যুক্ত করে পরীক্ষার হলেই উত্তর সরবরাহের কাজ করতো চক্রটি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed