Main Menu

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ ছাত্র বহিস্কার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইফফানকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় বহিরাগতদের সহযোগীতার দায়ে ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাইয়ের পর ওই দিনের ঘটনায় তাদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় সোমবার ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
একই সাথে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিসও পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বহিস্কিৃতরা হচ্ছে- আইন বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র মো. এনামুল ইসলাম, প্রিয়ন্ত চন্দ্র সরকার, মো. ইমরান হোসাইন, বিবিএ চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের সঞ্জিব কর উত্তম, সিএসইর তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ইয়াছির আব্বাস খান ও ইংরেজির চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র রাকিবুল ইসলাম।
ইউনিভার্সিটির প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ জানান, গত ২৪ নভেম্বর ক্যাম্পাসের সামনে বহিরাগতের হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফফান। ওই ঘটনায় সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল নীতিমালার ৮এর (খ ও গ) এবং ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিস্কার করেছে।
এছাড়া ওই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed