সিলেটে কলেজ ছাত্র খুনের ঘটনায় ২দিনেও গ্রেফতার নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে গত শনিবার রাতে কমার্স কলেজের ছাত্র মিসবাহ উদ্দিন (২২) খুনের ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালী থানায় কোন মামলা দায়ের হয়নি।
এদিকে, রবিবার বিকেল ৪টার দিকে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে নিহত মিসবাহ’র লাশ দাফনের জন্য পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুরে নিয়ে যান।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মিসবাহ’র বন্ধু রমজানকে (২২) আটক করার পর ওইদিন রাতেই তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
নগরীর মজুমদারি শ্রাবণি কোনাপাড়া ৫৪ নং বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন মেজবাহ। ২০১৪ সালে নগরীর মিরের ময়দান এলাকার কমার্স কলেজে এইচএসসি পাস করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়ায় সে আর পড়াশুনা চালিয়ে যায়নি। এরপর সে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, প্রকাশ্যেই মিসবাহ উদ্দিনকে আততায়ীরা হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের বন্ধু রমজানকে জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন রাতেই ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ এ হত্যাকান্ডের ক্লু উদঘাটনের চেষ্টা করছে। দ্রুতই এ ব্যাপারে সফলতা আসবে বলে জানান তিনি।
গত শনিবার রাত ৮টার দিকে জিন্দাবাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন মিসবাহ। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতমানা যুবক এসে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় লুটিয়ে পড়েন মিসবাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed