শাবি’র ভর্তি পরীক্ষা শনিবার
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস। ভর্তি পরীক্ষার সময় সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ছবি সত্যায়িত করা লাগবে না। প্রবেশপত্রের জন্য ww.sust.teletalk.com.bd ওয়েব সাইটে গিয়ে সংশ্লিষ্ট ইউনিটের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে।
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ (সকাল ১০টা সন্ধ্যা ৬টা) হটলাইনে যোগাযোগ করা যাবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.sust.edu/admission ভিজিট করেও নানা তথ্য জানতে পারবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন জানান, এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৭ জন এবং বি ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৫৪৩ জন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed