অনলাইন মিডিয়ার আবেদনকারীর বাসার ঠিকানা চেয়েছে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক : অনলাইন মিডিয়া নিবন্ধনের জন্য যারা আবেদন করেছেন, তাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তথ্য অধিদফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তথ্য অধিদফতরে ইতোমধ্যে আবেদন করা অনলাইন মিডিয়া রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে, সরকার আবেদনকারীদের অফিস ঠিকানা ছাড়াও নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা প্রদানের অনুরোধ জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আবেদনকারীর নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা তথ্য অধিদফতর, ঢাকার ই-মেইল ঠিকানা- piddhaka@gmail.com, piddhaka@yahoo.com অথবা ৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩ নম্বরে ফ্যাক্সযোগে দ্রুত পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বাংলা ট্রি্বিউন
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed