সিলেটে গৃহকর্মী হত্যার দায়ে দু জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীতে গৃহকর্মী নাজমা বেগম (১৮) হত্যা মামলায় দুই ঘাতককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আকবর হোসেন মৃধা এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- সিলেট সদর উপজেলার পলিয়া গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে রাজমিস্ত্রি আখলাছ মিয়া (৩০) ও একই উপজেলার দেওয়ানেরচক গ্রামের জব্বার আলীর ছেলে নির্মান শ্রমিক সোরমান আলী (২২)। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০০ সালের ২২ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে আখলাছ ও সোরমান বিয়ের কথা বলে আব্দুস ছালামের বাড়ি থেকে নাজমাকে ডেকে নিয়ে ছড়াগাং চা বাগানের ১নং সেকশনের বাগানে নিয়ে যায়। তারা ধর্ষণে ব্যর্থ হয়ে তার ওড়না দিয়ে গলায় ফাস লাগিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে ফেলে যায়। পরদিন ২৩ ফেব্রুয়ারী পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গৃহকর্তা শহরতলীর চকগ্রামের বাসিন্দা আব্দুস ছালাম বাদী হয়ে রাজমিস্ত্রি আখলাছ মিয়া ও নির্মাণ শ্রমিক সোরমান আলীকে আসামী করে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ২৪ ফেব্রুয়ারী গ্রেফতারকৃত আখলাছ মিয়া ও সোরমান আলী সিলেটের আদালতে গৃহকর্মী নাজমা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০০০ সালের ১ মে তৎকালিন কোতোয়ালী থানার এসআই জাকের হোসাইন মাহমুদ আসামী আখলাছ মিয়া ও সোরমান আলীকে অভিযুক্ত কলে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। এবং ২০০০ সালের ২৫ সেপ্টেম্বর থেকে আদালত এ মামলার বিচারকায্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার আদালত আসামী আখলাছ মিয়া ও সোরমান আলীকে ৩০২/৩৪ ধারা দোষী সাব্যস্ত করে তাদেরকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট মো. মফুর আলী ও আসামীপক্ষে এডভোকেট মো. আব্দুল গফ্ফার ও মো. গোলাম রব্বানী তালুকদার মামলাটি পরিচালনা করেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed