মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদের আন্জুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ উপজেলা শাখা।
বৃহস্পতিবার উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে বাসিয়া সেতুর ওপরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম এবং হেলাল আহমদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আল-ইসলাহ্’র মহাসচিব একেএম মনোওর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আল-ইসলাহ্’র সভাপতি মাওলানা আখতার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন সাকুর, পশ্চিম জেলা তালামীযের অর্থ সম্পাদক আলী আনহার শাহান, দশঘর ইউনিয়ন আল-ইসলাহ্র সাধারণ সম্পাদক হাফিজ আবদাল হোসেন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুমিমন ও মাওলানা আজিজুর রহমান, লতিফিয়া ক্বারী সুসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ’সহ উপজেলার তালামীয ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed