Main Menu

শাবিতে মিছিল সমাবেশ নিষিদ্ধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভর্তি পরীক্ষা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে কোন ধরণের রাজনৈতিক কর্মকান্ড, সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না। এছাড়া কোনো ধরনের ব্যানার, পোস্টার, লিফলেট, বুকলেট ও বোর্ড কোথাও লাগানো ও বিতরণ করা যাবে না। বিশ^বিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন সংগঠনের যেসব বুথ রয়েছে তা ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত বন্ধ রাখতে হবে।
এ ব্যাপারে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা আসবেন। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রক্টরিয়াল বডি এ সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বিষয়টি নোটিশ আকারে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে শৃংখলা কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসন তৎপর থাকবে।
উল্লেখ্য, শাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিট ও বিকাল আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed