Main Menu

জৈন্তাপুরে ভারতীয় আলু সহ ২টি পিক আপ আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় আলু ভর্তি ২টি পিকআপ আটক করেছে বিজিবি। আলুর চালান ধরা পড়লেও চোরাকারবারীরা ধরা ছোয়ার বাইরে। স্থানীয়দের দাবী আটককৃত আলুর পরিমান প্রায় ৩শত বস্তা হবে বলে ধারনা করা হচ্ছে।
জানা যায়- ডিবিরহাওর বিজিবি’র বিশেষ ক্যাম্প হতে প্রায় ৩শত গজের মধ্যে দিয়ে চোরাকারবারীরা বুধবার দিবাগত রাত দেড়টায় চোরাইপথে সীমান্তের ওপার থেকে আলুর চালান নিয়ে আসা ২টি পিকআপ আটক কওে বিজিবি। তবে এসময় চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। ভারতীয় আলু বহনকারী আটক ২টি পিকআপ ট্রাক যার নং সিলেট-ণ-১১-১৫২১ ও ঢাকা মেট্রো-ন-১৮-৯৪০৪।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি এলাকার বাসিন্ধারা বলেন- প্রতিনিয়িত এ রুট দিয়ে ভারত হতে চোরাইপথে নিয়ে আসা হয় টমেটো, আলু, টাটা গাড়ীর টায়ার, পাত, মটরসাইকেল সহ নেশা জাতীয় সামগ্রী। যা সিলেট শহর সহ বিভিন্ন জেলায় পাচার হয়ে আসছে।
এদিকে প্রতিনিয়ত এ রুট দিয়ে মালামাল আসা যাওয়া করলেও কখনো চোরাইমালের এত বড় চালান ধরা পড়েনি। এটি এ যাবৎ কালের সর্ববৃহত চালান বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন- ক্যাম্পের ৩শত গজের মধ্যে দিয়ে বিভিন্ন সময় ভারতীয় মালামালের বড় ধরনের চালান পাচার হয়। যার প্রমাণ বহন করছে আটককৃত আলুর চালান। প্রায় বছর খানেক আগে ভারতীয় চকলেট জাতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়।
ডিবিরহাওর বিজিবি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার নাজিম উদ্দিন ভারতীয় আলু আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে আটক আলুর পরিমান জানাতে পারেননি। তিনি বলেন এখনও সিজারলিষ্ট হয়নি। পরে জানানো হবে।

Share





Related News

Comments are Closed