Main Menu

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি দোকান ও দুটি সিএনজি অটোরিক্সা থেকে নগদ ৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল দোকান ঘরের বাইরে খাঁচা রেখে মুরগী বিক্রির দায়ে একটি দোকানে ১ হাজার ও অপর দোকানে ২ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া বাজার চৌমুহনায় ইচ্ছেমত সিএনজি অটোরিক্সা রাখায় নগদ ২০০ টাকা করে দুটি সিএনজি অটোরিক্সার চালককে ৪০০ টাকা জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর হক জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Share





Related News

Comments are Closed