Main Menu

দক্ষিণ সুরমায় সংবাদপত্র হকার্সদের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে প্রথম আলো পত্রিকার কমিশন ৫% বৃদ্ধির দাবীতে ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার ভার্থখলায় এক মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সিনিয়র সদস্য আকিবুজ্জামান আকরাম এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের আহবায়ক হালিম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোঃ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক কামাল মজুমদার, সাবেক সহ-সভাপতি সৈয়দ দ্বারা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহাবায়ক মোঃ শাহ আলম, হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন দিলু, আব্দুল কুদ্দুস, শফিক আহমদ, আমির হোসেন, দোয়েল আহমদ, এম. জিয়া, মনির হোসেন। আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মইন মিয়া, মঞ্জু কুমার দাস, নিটুল কুমার দাস, আব্দুল বাছিত, বাবলু মিয়া, নিধু বাবু, লিটন আহমদ, খলিলুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী ২৫ নভেরম্ব থেকে প্রথম আলো পত্রিকার কমিশন ৫% বৃদ্ধি করার জোর দাবী জানান। অন্যথায় ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য সিলেটে প্রথম আলো বিক্রি না করার হুশিয়ারী উচ্চারণ করেন।
সভায় ২৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় পৌর বিপণী মার্কেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করার ঘোষনা দেয়া হয়। উক্ত মিছিলে সর্বস্তরের হকার্সগণকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed