Main Menu

সিলেটে কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা বিএনপি। রবিবার রাতে নগরীর একটি হলরুমে বিএনপির ভবিস্যত কান্ডারী তারুন্যের অহংকার তারেক রহমানের জন্মদিন পালিত হয়। কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক জেলা আহŸায়ক এডভোকেট নুরুল হক, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ, জেলার সাবেক যুগ্ম আহŸায়ক আব্দুল মান্নান, জেলা সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, জেলার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপি নেতা একেএম তারেক কালাম, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা আবুল কাশেম, নিজাম উদ্দীন জায়গীরদার, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট ফখরুল হক, আল মামুন খান, ফারুক আহমদ, লুৎফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট ইসরাফিল আলী, দিদার ইবনে তাহের লস্কর, প্রফেসর মঈনুদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুন নুর, এডভোকেট তাজ উদ্দীন মাখন, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, বদরুল ইসলাম আজাদ, দেলোয়ার হোসেন জয়, বজলুর রহমান ফয়েজ, আজির উদ্দীন মেম্বার, শাহাবুদ্দিন সাবু, আব্বাস উদ্দীন চেয়ারম্যান, এডভোকেট আহমদ রেজা, ফরিদ আহমদ, শাহীন আহমদ, ফজলে হাবীব রিমন, ছাব্বির আহমদ ও রুমেল আহমদ প্রমুখ।

জকিগঞ্জ ছাত্রদল
pic-tarek-ziaবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রাহমান এর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জকিগঞ্জ ছাত্রদলের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন – জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল­াহ আল মাহমুদ চৌ: (বেনা), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সহ-সাংস্কৃতিক স¤পাদক শাহজাহান চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মাহফুজ খাঁন, সিলেট সরকারী কলেজ ছাত্রদল নেতা আহমেদ রাজু, জাফরান হোসেন, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা শাহজাহান আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা উজ্জ্বল আহমদ, সাহেল আহমদ, মাছুম আহমদ, তানজিম ইসলাম, মারুফ আহমদ, সাজু আহমদ, মিনহাজ আহমদ, আজমীর আহমদ, আমিরুল হক চৌধুরী, মারজান আহমদ, বারহাল ইউনিয়ন ছাত্রদল নেতা শিপলু আহমদ, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, লিমন আহমদ, জাহেদ আহমদ, রুহেল আহমদ, দুলাল আহমদ, সাইদুর রহমান, আবিদ আহমদ, জামিল আহমদ, আদিল আহমদ, নাহিদ আহমদ, সাইফুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে জাতিসংঘের সদস্য করেছিলেন। তিনি দুর্ভিক্ষ থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিলেন । যারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই জিয়াউর রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা আজ একি কারণে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
তারা বলেন, তারেক রহমানের কর্মকান্ড ও জনপ্রিয়তায় বর্তমান সরকার ভয় পায় তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার রাজনীতিকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। তাদেরই ষড়যন্ত্রের কারণে তারেক রহমান প্রায় ৮ বছর ধরে নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন। মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানের জনপ্রিয়তাকে নস্যাৎ করা যাবে না।
আলোচনা সভায় বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) সহ ছাত্রদলের সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান ।

দক্ষিণ সুরমা যুবদল
bnp-ali-ahmed-sylhet-district-photo-20-11-16সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন-মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতিচ্ছবি হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক। তাই দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন অবৈধ সরকার তাঁর বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারুন্যের অহংকার তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ।
রবিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদল আয়োজিত কেক কাটা কর্মসুচী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুবদল নেতা মঈনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও আব্দুল মোক্তাদির খান-এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, ১ম যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ খান, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজির উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা শাহ জুনেদ আহমদ, সুরুজ আলী, আব্দুশ শহীদ মিয়া, সুমন আহমদ আনছার, হেলাল আহমদ মামুন, এমরান আহমদ, মহিম আহমদ, ইলিয়াস আলী, নুরুল হক এহিয়া, সেবুল আহমদ, আব্দুর রহমান খান মনসুর, রফিক আহমদ, আতিক মিয়া, রুমেল আহমদ, আব্দুল হাদী, হাসান আহমদ, শামসুল ইসলাম সাজু, ইয়াছিন মিয়া, মুন্না আহমদ, লিটন মিয়া, শাহিন, রুহুল আমিন ফাহিম, আব্দুল আহাদ, মামুন মিয়া, সোহেল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সোহেল ইবনে রাজা ও মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য মাসুম পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের ৫২তম জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ। তারপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল
jcd-jela-mohanogor-picবাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জৈষ্ঠ্য পুত্র বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২০ নভেম্বর রোববার রাতে নগরীর শিবগঞ্জস্থ জেলা ও মহানগর ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উদ্যাপনকে ঘিরে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিফতাউল কবির মিফতা, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু, মনজ দেব, আব্দুল খালিক মিল্টন, মনোয়ার হোসেন খলিল, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানা, ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, সহ-সাংগঠনিক শাহ মোরশেদ, নোমান মাহমুদ কাওছার, আব্দুস সালাম, এ.ইউ.মিজান, ওমর ফারুক, সুজন খান, ইমরান হোসেন সেতু, আব্দুল মোতাকাব্বির সাফি, দেলোয়ার হোসেন, আবু ইয়ামিন চৌধুরী, মনিরুজ্জামান মিজান, শেখ সাহান তালুকদার, কাওছারুজ্জামান চৌধুরী, পাবেল আহমদ, বাবু আহমদ, দিহান আহমদ হারুন, দিলোয়ার হোসেন লিজু, সেলিম আহমদ সাগর, মনির হোসেন, শিহাব আহমদ, জাহাঙ্গীর আলম, সোহানুর রহমান সোহান, আল-আমিন মাহমুদ, তানভীর খান, শোভন জাহান আবিদ, আয়াত ইসলাম, আশরাফুল ইসলাম সুজন, শাহাজান চৌধুরী মাহি, সামিউল হাসান সানি, সাইফুর কামালি, সুজেল আহমদ, লুবাব আহমদ, হাসান আহমদ শিবলু, শাহাদাৎ আহমদ সৌরভ, মিনহাজ ও কামিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed