Main Menu

তাজুল ও সোহানের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খুলিয়াপাড়ার শেখ তাজুল ইসলাম ও তাঁর ছেলে কলেজ ছাত্র শেখ সোহান ইসলামের খুনীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।
রবিবার (২০ নভেম্বর) নগরীর শেখঘাট গরম দেওয়ান মাজারের এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তাজুল ও সোহান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘হাফিজ ও ফারুকের লালিত সন্ত্রাসী গুলজার বাহিনী একের পর এক একই পরিবারের পিতা-পুত্রসহ ৩ জনকে খুন করেছে। খুনী এ বাহিনীর গডফাদারদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’ বক্তারা তাজুল ও তার পুত্র সোহানের খুনীদের ফাঁসি দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা নুরুল আলম আম্বিয়া, সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানু, সাদিয়া বেগম, রুকিয়া, ফাতেমা বেগম, কুনিা, হেনা বেগম, জানু, লালভী বেগম, নাছিাম বেগম, নাজমা বেগম, আনোয়ারা বেগম, ফাতিমা আক্তার, আল আমিন, তুহিন আহমদ, মুসা, মারুফ, দিপু, সাব্বির, তুহিন, রাকিব, নাবিল, রিয়াদ, আকিব, রেদওয়ান, জিবান, দুলাল, সারওয়ার, সকিনা, সুফিয়া, মধুমালা, রুকিয়া, মাজেদা বেগম প্রমূখ।
উলে­খ্য গত ২০ আগস্ট শনিবার রাতে নগরীর খুলিয়াপাড়ায় গরম দেওয়ান মাজারের সামনে দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed