দক্ষিণ সুরমায় অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের কায়স্থরাইল এলাকার একটি বাড়িতে অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে শাহাব উদ্দিন শামীমের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রতণে আনে।
এর আগে বাড়িটির প্রায় ৫/৬টি ঘর আগুনে পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্রও পুড়ে গেছে। তবে আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শাহাব উদ্দিন শামীমের ঘরে গ্যাসের চুলাতে কাঁথা শুকানো হচ্ছিল। এক সময় সেটিতে আগুন ধরে গেলে সেটি পার্শ্ববর্তী আরোও ৬টি ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দক্ষিণ সুরমা থানা পুলিশও ঘটনাস্থলে অবন্থান নেয়। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed