Main Menu

এসএসসি পরীক্ষার্থীরা ফরম ফিলাপ করতে না পেরে স্কুল ভাংচুর

সুনামগঞ্জ প্রতিনিধি: এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া সুনামগঞ্জের তাহিরপুরে ন্যাশনাল পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষের হদিস না মেলায় রোববার ওই স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা স্কুলের অফিস কক্ষ ও শ্রেণী কক্ষ ভাংচুর করেছে।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুরের গ্রামের মৃত হাজি আবুল হোসেন মুন্সীর ছেলে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের পাশে দু’চালা টিনের তৈরী মার্কেট ভাড়া নিয়ে ২০১২ সালে সরকারি অনুমোদন প্রাপ্ত প্রচার করে ন্যাশনাল পাবলিক হাই স্কুল নাম দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। ১ম থেকে ৯ম শ্রেণীতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করার প্রলোভন দেখিয়ে বিজ্ঞান, মানবিক শাখায় ভর্তি করা হয় ওইসব শিক্ষার্থীদের। এর পর হাইব্রিড পদ্ধতিতে রেজিষ্টেশন ও ফরম ফিলাপের কথা বলে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেয়ার নামে নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য্য ৬ শিক্ষার্থীর নিকট থেকে ফাঁদে ফেলে ফরম ফিলাপের সুযোগ দেয়ার নামে ১৭ থেকে সর্ব্বোচ্চ ২০ হাজার জনপ্রতি হাতিয়ে নিয়ে কয়েকদিন ধরে উধাও রয়েছেন।
এদিকে এ নিয়ে শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত স্কুলের প্রবেশদ্বার তালাবদ্ধ দেখতে পায় শিক্ষার্থীরা। উদ্ভিগ্ন অভিভাবক সহ শিক্ষার্থীরা শরাপন্ন হয় এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট।
এদিকে রোবাবার ফের ফরম ফিলাপ করার আশায় বেলা ১টার দিকে স্কুলে গিয়ে দেখতে পায় ওই প্রতিষ্ঠানে কোন শিক্ষকই নেই, অধ্যক্ষ’র হদিসও মিলছে না। এক পর্যায়ে অপেক্ষায় বসে থাকা শিক্ষার্থী ও ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা সম্মিলিত হয়ে বেলা ৩টার দিকে স্কুলের অফিস কক্ষ ও অন্যান্য শ্রেণী কক্ষে ভাংচুর চালায়। এরপর শিক্ষার্থী ও অভিভাবকগণ স্কুলের সামনে সমবেত হয়ে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় প্রতারক স্কুলের অধ্যক্ষ রফিকুল ও তার সহযোগীদের গ্রেফতারের পাশাপাশী স্কুলের সমস্ত আসবাবপত্র , কাগজপত্র জব্দ করে দ্রæত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায় প্রশাসনের প্রতি।
এ ব্যাপারে কথিত স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলামের বক্তব্য জানতে রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আমার কলিজার টুকরা ছাত্ররাই আমার স্কুলটি ভাংচুর করেছে, ওরা নষ্ট হয়ে গেছে।’ তিনি এও বলেন শিক্ষার্থী পরিচয়ে ফরম ফিলাপ করতে পারেনি বলে যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা মুলত আমার স্কুলের শিক্ষার্থীই না।’

Share





Related News

Comments are Closed