দেওয়ান ফরিদ গাজীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা ৪ও ৫নং সেক্টরের বেসামরিক প্রশাসক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের পৃষ্ঠপোষক জননেতা দেওয়ান ফরিদ গাজীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদ গাজী স্মৃতি পরিষদ ও জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রিয় কমিটির যৌথ উদ্যোগে শনিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ)’র দরগাহ মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদ গাজী স্মতি ফরিদের আহবায়ক সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান,হবিগঞ্জ জেলার নবীগঞ্জ বাহুবল-১ আসনে সাবেক দলীয় প্রার্থী জি এম শাহ নেওয়াজ মিলদ গাজী,স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক ডা.মোর্শেদ আহমদ চৌধুরী,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর সাদেক কয়েছ গাজী,জয়বাংলা সাস্কৃতিক পরিষদের কেন্দ্রিয় সভাপতি সালাউদ্দিন বক্্র সালাই, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ সাহেদ, সম্পাদক শেখ আক্তারুজ্জামান আক্তার,মহানগর শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের আহমদ খান, আওয়ামীলীগ নেতা হাজী সৈয়দ লিয়াকত আলী. মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ আব্দুল খালিক, মহানগর কৃষকলীগের আহবায়ক আব্দুল মোমিন চৌধুরী, জগন্নাথ উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ,ইউকে টাউন কাউন্সিলর শফিক আলী আমজাদ, গোলাপ গঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা রোটারিয়ান সায়্যিদ আহমদ সুহেদ,মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর চৌধুরী, গাজী আাব্দুল মামুদ মমশাদ,দেওয়ান রুহেল চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমান বাবুল,এডভোকেট চৌধুরী আজাদুর রহমান আজাদ,প্রবীন আওয়ামীলীগ নেতা শাহ মদব্বির আলী, যুক্তরাজ্য আাওয়ামীলীগ করিম দাদ চৌধুরী, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
.
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed