নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী তৈমুর
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে তৈমুর আলম খন্দকারকে চূড়ান্ত করেছে বিএনপি। তৈমুর আলম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।
শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠকে তৈমুর আলমকে দলীয় প্রার্থী হতে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নারায়ণগঞ্জের কয়েকজন নেতা ও তৈমুর আলম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তৈমুর আলম বলেন, শুক্রবার রাতের বৈঠকে তাকে মেয়র প্রার্থী হতে বলা হয়েছে। তিনি দলের প্রতি অনুগত। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ও নির্বাচনী ব্যবস্থায় তার প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই। কেন আগ্রহ নেই, সেটাই চেয়ারপারসনকে বলেছেন। তবে দল যদি তাকে প্রার্থী করার ব্যাপারে অনড় থাকে, তিনি নির্বাচনে অংশ নেবেন।
ওই বৈঠকে উপস্থিত নারায়ণগঞ্জের একজন নেতা বলেন, তৈমুর আলম নির্বাচন করতে চান না। কেন চান না, সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। এখন নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। বিএনপির প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করা সম্ভব নয় বলেই তৈমুর আলম মনে করেন। এই বিষয়গুলো তিনি দলীয় চেয়ারপারসনকে বারবার বলেছেন। ওই নেতা বলেন, তবে এটা ঠিক, বিএনপি প্রার্থী করলে তৈমুর আলম নির্বাচনে অংশ নেবেন।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed