Main Menu

কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের আতিক মিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধু রুমেনা আক্তার (৩০) কাতার প্রবাসী আতিক মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমেনা বেগম শ্বশুরবাড়িতেই তার ৪ সন্তান নিয়ে অন্য ঘরে আলাদা থাকতেন। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন রুমেনা। শুক্রবার সকালে সন্তানরা ঘুম থেকে ওঠে তাদের মাকে দরজার চৌকাঠে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে পাশের ঘরে থাকা রুমেনার শ্বশুরশাশুড়ি ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed