কমলগঞ্জের ৫দিনব্যাপী ইমিটেশন জুয়েলারী মেলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আন্তর্জাতিক মান সম্মত ইমিটেশন জুয়েলারী মেলা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত আটটায় আউলিয়া কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
ইমিটেশন জুয়েলারী মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছুদ্দিন খান, ইউপি সদস্য তাজুদ আলী, শমশেরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর হক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্ররীগ সভাপতি সানোয়ার হোসেন।
ঢাকার মেসার্স ইফরাত ইন্টারপ্রাইজ শমশেরনগরে এই প্রথম আন্তর্জাতিক মান সম্মত ৫ দিনব্যাপী ইমিটেশন জুয়েলারী মেলার আয়োজন করে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হলেও গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) সকাল আটটা থেকে সবার জন্য মেলা উন্মুক্ত করা হয়। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
মেলর স্টলগুলো ঘুরে দেখা যায়, খুবই সুলভ মূল্যে ইমিটেশন জুয়েলারী সামগ্রী বিক্রি করা হচ্ছে। এর মাঝে বিশেষ আকর্ষণ ২৩ ক্যারেট মাইক্রো গোল্ড প্লেটেড, জয়পুরী রিয়েল স্টোন, মালাটি মোঙ্গল সূত্র পান্না, এম্ব্রাল/রুবি, জারকান জড়িত নেকলেস।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed