প্রেমিককে নিয়ে আদালতে হাজির হলেন সিকৃবি’র নিখোঁজ ছাত্রী ঐশী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজের ১০দিন পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী প্রেমিকসহ আদালতে হাজির হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন ঐশী।
জানা যায়, নিখোজ নয়, ঐশী স্বেচ্ছায় তার প্রেমিক লিডিং ইউনিভার্সিটির সাবেক ছাত্র উৎপল সিংহের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। কিন্তু নিখোঁজ হওয়ার পর শাহপরান থানায় তার বাবা সনাতন হামোম বাদি উৎপলের বিরুদ্ধে অপহরণ মামলা করায় তারা আদালতে হাজির হন।
এ ব্যাপারে এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা জানান, ‘মেয়েটি নিখোঁজ থাকায় তাকে খোজেঁ বের করার চেষ্টা করছিলাম। আজ মেয়েটি প্রেমিকসহ আদালতে হাজির হয়েছে।’
আদালতে উপস্থিত ঐশীর বাবা সনাতন হামোম জানান, ঐশী ও অপহরণ মামলার আসামি উৎপলকে পুলিশ আদালতে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত মহানগর মুখ্য বিচারকের আদালতে ২২ ধারায় ঐশীর জবানবন্দি চলছিল।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রী ঐশী গত ৭ নভেম্বর নগরীর সুবিদবাজারে টিউশনী করতে গিয়ে আর ক্যাম্পাসে ফিরেনি। এরপর তার বাবা বাদি হয়ে শাহপরাণ (র.) থানায় অপহরণ মামলাটি দায়ের করেন। মামলায় উৎপল সিংহ ও তার বাবা-মাকে আসামী করা হয়েছে। ঐশী মৌলভীবাজারের কমলগঞ্জের সনাতন হামোমে মেয়ে এবং উৎপল হবিগঞ্জের উপেন্দ্র সিংহের ছেলে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed