Main Menu

হাতীবান্ধায় নিখোঁজের ৪০দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের ৪০দিন পর আব্দুল খালেক কবিরাজ (৪৫) নামের এক ব্যক্তির লাশ ধান ক্ষেতে থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় ধান ক্ষেতে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশ কে খবর দেন।
নিহত আব্দুল খালেক উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সুত্র জানায়, সোমবার দুপুরে ধান কাটতে গিয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির চাচাত ভাই শফিকুল ইসলাম জানান, আমার ভাই আব্দুল খালেক কবিরাজ প্রায় ৪০দিন ধরে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ধান ক্ষেতে তার ছিন্ন ভিন্ন মরদেহ দেখে শনাক্ত করি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed