Main Menu

সিলেটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ডায়াবেটিসের ভয়াবহ চিত্র সামনে রেখে সোমবার সিলেটে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিসের উপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’।

বেলা ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতি’র সভা কক্ষে সমিতির সভাপতি ডা. এম এ রকিবের সভাপতিত্বে এবং সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ লোলিত মোহন নাথ এর পরিচালনায় অনুষ্ঠিত ডায়াবেটিক দিবসের আলোচনা সভায় ডা. এম. এ. রকিব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয়ের আলোকে বলেন “ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চোখের যত্ন নেওয়া ও নিয়মিত চক্ষু পরীক্ষা করা এবং এ ব্যাপারে নিজেদেরকে সচেতন হতে হবে।

স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন ডায়াবেটিক নিয়ন্ত্রণ ও মোকাবেলায় আমাদেরকে সজাগ হতে হবে এবং আগামী প্রজন্মকে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। ব্যায়াম ও খাদ্যাভাস নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। স্বল্প মূল্যে মানসম্মত ডায়াবেটিসের সুষ্ঠু চিকিৎসা সেবা প্রদানে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী দ্বারা পরিচালিত সিলেট ডায়বেটিস হাসপাতাল বদ্ধ পরিকর। যা এ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহীতারাই ভালো বলতে পারবেন। সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে ডায়াবেটিক সহ ও অন্যান্য রোগ মোকাবেলায় অত্র হাসপাতালের মান আরো উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান আ.ফ.ম. কামাল এডভোকেট, সমিতির সহ-সভাপতি ডা. আলতাবুর রহমান কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, হাসপাতালের তত্ত¡াবধায়ক, সাবেক সিভিল সার্জন ডাঃ এ.জেড. মাহবুব আহমদ, সিলেট ডায়াবেটিক সমিতির নির্বাহী পর্ষদের সম্মানিত সদস্য জামিল আহমদ, আ.ন.ম. শফিকুল হক, প্রকৌশলী আইয়ুব আলী সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, সম্মানিত জীবন সদস্য এম. এ. সালাম, সমিতির সম্মানিত জীবন সদস্য এম. এ. করিম চৌধুরী, প্রমূখ।
বক্তারা ডায়াবেটিস রোগ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন সিলেট ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতাল ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা প্রদানে মেডিসিন, সার্জারী, গাইনী, দন্ত, চক্ষু, চর্ম, আলট্রাসনোগ্রাফ চিকিৎসা সেবা প্রদানে সক্ষম। এ হাসপাতালে রয়েছে উন্নতমানের ডায়াগনষ্টিক সেন্টার, ফার্মেসী, সবাগার এবং বিশ^মান উপযোগী ডায়ারাইসিস প্রদানের সক্ষমতা। একটি সয়ংসম্পূর্ণ হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা প্রদানে সকল প্রকার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। শীঘ্রই এ হাসপাতালে সিসিইউ ও আইসিইউ সংযোজন করা হবে।

বিশ্ব ডায়াবেটিক দিবসের কর্মসূচী হিসেবে সকাল ১০ টায় সমিতির সভাপতি ডা. এম এ রকিবের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের অন্যতম সড়কগুলো প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে শেষ হয়।

এছাড়াও সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্তাবধায়ক ডা. এ জেড মাহবুব আহমদ এর উপস্থিতিতে হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ডায়াবেটিক সনাক্তকরণ করা হয়।

Share





Related News

Comments are Closed