দেশে উন্নয়নের জোয়ার বইছে : এনবিআর চেয়ারম্যান
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে ব্যবসায়ীসহ সকলকে স্বপ্রণোদিত হয়ে রাজস্ব আদায় করার তাগিদ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। আর এর পেছনে রয়েছেন ব্যবসায়ীবৃন্দ, যারা কর এবং শুল্ক দিয়ে সরকারের কোষাগারকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছেন। তাই সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে রাজস্ব আদায় করতে হবে।
শনিবার সকালে সিলেট চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে আয়োজিত ভ্যাট অনলাইন বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনলাইন প্রজেক্টের আওতায় সিলেটে কর্মশালার যৌথভাবে আয়োজন করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং কাস্টম্স এক্সাইজ এন্ড কমিশনারেট সিলেট।
প্রধান অতিথির বক্তব্যে রাজস্ব বোর্ড চেয়ারম্যান আরো বলেন, ‘বর্তমানে সারাদেশে বিভিন্ন চেম্বারের সাথে রাজস্ব সংলাপ করা হচ্ছে। এর ফলশ্রুতিতে কর প্রদানকারীগণ যে পরিমান উদ্বুদ্ধ হয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটেছে এ বছর আয়কর মেলায়। তিনি আয়কর মেলায় লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ আয়কর প্রদান করায় সিলেটের ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।
এছাড়া ভ্যাট অনলাইন প্রজেক্ট বাস্তবায়িত হলে মূসক প্রদানকারীগণ যেমন হয়রানী মুক্ত হবেন তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) শ্রী কালিপদ হালদার, সদস্য (মূসক নীতি) ব্যরিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য (কর নীতি) পারভেজ ইকবাল, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রজেক্ট এর প্রকল্প পরিচালক মোঃ রেজাউল হাসান, মহাপরিচালক (সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল) মোঃ বেলাল উদ্দিন, কাস্টম্স এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোঃ শফিকুল ইসলাম, কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার মোহাম্মদ আবু দাউদ ও সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
সভায় বক্তাগণ রাজস্ব খাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ, ভ্যাট অনলাইন প্রজেক্ট এবং মূসক ও সম্পুরক শুল্ক আইন ২০১২ নিয়ে বিষদভাবে আলোচনা করেন। অনুষ্ঠানে সিলেটের চার জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও কাস্টম্স, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed