Main Menu

জকিগঞ্জ সীমান্তে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ভারতের করিমগঞ্জের মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী মুহিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে বিজিবি। সে করিমগঞ্জ জেলার জগন্নাথী গাংপার গ্রামের মো:তমটসির আলীরর পুত্র।
৪১ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার মাদক বাংলাদেশে পাচার করেছে। কেবল গত দেড় বছরে এই মাদক ব্যবসায়ী তার শুধু এক বাংলাদেশী দোসর জকিগঞ্জের আসাদ উদ্দিন (৪০) এর কাছে প্রায় চল্লিশ লাখ টাকার মাদক বিক্রি করে। বিক্রয়কৃত এই সকল মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল, জেনোসিডিল, কোরেক্স, অফিসার্স চয়েজ মদ রয়েছে। এ সকল মাদক ব্যাপকভাবে বাংলাদেশে পাচারের মূল হোতা মুহিম উদ্দিন বিজিবি’র কাছে তার কৃতকর্ম ও তার দোসরদের সম্পর্কে বিভিন্ন তথ্যাদি প্রদান করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি ও তার কাছে থাকা মাদক দ্রব্য বিক্রির প্রমাণাদি সম্বলিত বিভিন্ন স্বলিখিত তথ্যাদির উপর ভিত্তি করে আরেকটি অপারেশন পরিচালনা করে তার দীর্ঘদিনের দোসর জকিগঞ্জের সোনাপুর এলাকার মাদক ব্যবসায়ী আসাদ উদ্দিনকেও ৪১ বিজিবি কৌশলে আটক করতে সক্ষম হয়।

Share





Related News

Comments are Closed