পুঠিয়ায় ভারতীয় নাগরিক আটক
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে সন্দেহ জনক ভাবে চলাফেরা করতে দেখে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
আটককৃত ভাতীয় নাগরিক হলেন, ভারতের বিহার রাজ্যের মোজাফরপুর থানার রজবাড়ি মিথিয়া গ্রামের পাচু পাচমানের ছেলে সুন্দর পাচমান (৪৫) ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে তাকে সন্দেহ জনক ভাবে চলাফেরা করতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই রইজ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বাংলাদেশে প্রবেশের পাসর্পোট দেখতে চাইলে সে পাসর্পোট দেখাতে পারেনি। বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed